টেক-টেইনমেন্ট ৥ ঈদ আন্দন্দে ‘ওভার দ্য টপ’

২৭ জুন, ২০২৩ ০২:৫৯  

ওভার দ্য টপ, সংক্ষেপে ওটিটি। অতিমারিতে বিনোদনের বিকল্প মাধ্যম হয়ে ওঠে এই স্মার্ট প্লাটফর্ম। ভিডিও স্ট্রিমিং ইউটিউব পর্বে যুক্ত হয় ‘নেটফ্লিক্স’। দেশীয় বিনোদন কন্টেন্ট নিয়ে বিনোদেনের অন্যতম মাধ্যম হয়ে ওঠে স্মার্ট  ভিডিও স্ট্রিমিং ‘বায়োস্কপ’। ‘টফি’ থেকে ‘টেলিফ্লিক্স’ যেনো এখন স্মার্ট বিনোদনের ‘আয়না’; ‘বিঞ্জ’, ‘বঙ্গবিডি’,  ‘সিনেমাটিক’ পর্ব পেরিয়ে দেশীয় উৎসবের স্বারক হিসেবে ‘হইচই’ ফেলে দেয় ‘চরকি’। অতিমারি গেলেও কমেনি ওটিটি’র গুরুত্ব।

তাই ঈদের বিনোদন এলেই নতুন প্রজন্মের ‘নেক্সাস’ থেকে বিনোদনের ‘জাগরণ’ হয়ে বনেদী ভার্চুয়াল প্লাটফর্ম ‘দীপ্ত প্লে’র নাম চলে আসে আলোচনায়।

সেই আলোচনার মধ্যেই ঈদকে সামনে রেখে ২৬ জুন ওটিট প্লাটফর্ম দীপ্ত প্লে-তে মুক্তি পেলো আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘নিকষ’।

আর চাঁদ রাতে মুক্তির অপেক্ষায় রয়েছে সাসপেন্স-মিস্ট্রি ঘরনার ‘মারকিউলিস’। রহস্য, অবিশ্বাস ও রোমাঞ্চের গল্পে একঝাঁক তারকা নিয়ে নির্মিত মোট আট পর্বের সিরিজটি মুক্তি পাবে চরকিতে। আর সিরিজটি দিয়ে প্রথমবার স্ট্রিমিং প্ল্যাটফর্মে নাম লেখাচ্ছেন সাবিলা।  

একই ওটিটির প্রযোজনায় শিহাব শাহীন রচিত ও পরিচালিত থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ ‘মরীচিকা’ দেখানো হবে ঈদের দিন থেকে শুরু করে টানা সাত দিন।

ঢাকার এক মহল্লায় বসবাসকারী একদল মানুষের গল্পে নির্মিত ফিমেল- নাটকের তৃতীয় সিক্যুয়েল আসছে ঈদে  ইউটিউব চ্যানেল বঙ্গবিডিতে।  

প্রথম কিস্তির অনেক অসমাপ্ত ও রহস্যের উত্তর নিয়ে এই ঈদে মুক্তি পাচ্ছে  ‘ইনফিনিটি সিজন টু’।

এছাড়াও ঈদ আয়োজনে ওয়েব টিভি নেক্সাস টেলিভিশনে সময়ের জনপ্রিয় সেলিব্রিটিদের নিয়ে থাকছে ‘দ্য আরজে কিবরিয়া শো’। ঈদের ৬ দিন রাত ৯.০০টায় চলবে ৪০ মিনিট ব্যাপী এ অনুষ্ঠান। এভাবেই হয়েতো স্মার্ট বাংলাদেশে একসময় ঈদের পুরো আয়োজনই চলে আসবে স্মার্ট ওটিটি প্লাটফর্মে। ঈদ বিনোদন হবে বাধাহীন। সময়, সুযোগ আর নিজের পছন্দে।